ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে:বিরোধীদলকে এমপি ফরিদা ইয়াসমিন ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫ এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উলটে প্রাণ গেল দুজনের রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা

দেশে এখন আধিপত্য বজায় রাখতে গিয়ে খুন করা হচ্ছে: ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে এখন আধিপত্য বজায় রাখতে গিয়ে খুন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেছেন, আমাদের দলে কেউ আধিপত্যবাদী হওয়ার অপচেষ্টা করে না। আধিপত্য বজায় রাখা, কাউকে খুন, গুম করা তো বঙ্গবন্ধুর চেতনা নয়। তার আদর্শও নয়। এটা সুস্থ রাজনীতির ষোলো আনা পরিপন্থী। বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের অর্জন দেখেই বলেছেন বাঙালি মানুষ হয়েছে। দেশে মানুষের সংখ্যাই বেশি। দেশে কিছু বদ আছে। সব দেশেই এমন বদ থাকে। দুঃখজনক, আমরা বদ থেকে মুক্ত হতে পারিনি। তবে এদের দেখে নিরাশ হলে চলবে না।

তিনি আরও বলেন, যারা দেশের টাকা পাচার করছে তারা হান্ড্রেড পার্সেন্ট বদ। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

সংবিধানে অন্যতম প্রণেতা বলেন, এসব বদদের (টাকা পাচারকারী) থেকে সমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা বঙ্গবন্ধুর কথা। তিনি বলে গেছেন, জাতি ঐক্যবদ্ধ হয়েছে বলেই স্বাধীনতা এসেছে।

এ সময় কামাল হোসেন জানতে চান পোস্টার বা ব্যানারে বঙ্গবন্ধুর ছবির পাশে বড় করে কার ছবি ছাপা হচ্ছে? এরা কারা? তাদের পরিচয় কি?

তিনি বলেন, বঙ্গবন্ধুর ছবির পাশে তো কোনো মাদক ব্যবসায়ীর ছবি থাকতে পারে না। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুকেই অপমান করা হয়।

আওয়ামী লীগের প্রতি আবেদন জানিয়ে ড. কামাল বলেন, বঙ্গবন্ধুকে যেভাবে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করুন। তিনি বলেন, আজকের দিনে এটাই আমার দাবি। নিরীহ মানুষকে খুন করা যাবে না, গুণ্ডামিকে প্রশ্রয় দেয়া যাবে না। যত রকমের কুকর্ম সবই বঙ্গবন্ধু নিষেধ করেছেন।

আলোচনায় আরও অংশ নেন দলের গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কেন্দ্রীয় নেতা আওম শফিক উল্লাহ, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, ফরিদা ইয়াছমীন, রফিকুল ইসলাম পথিক, রওশন ইয়াজদানি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে:বিরোধীদলকে এমপি ফরিদা ইয়াসমিন

দেশে এখন আধিপত্য বজায় রাখতে গিয়ে খুন করা হচ্ছে: ড. কামাল

আপডেট সময় ১১:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮