ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ঢাকা ‍উত্তরে খালেদার প্রচারে বাধা নেই: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রচারে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সিইসি বলেন, ‘প্রতিবন্ধকতার প্রশ্নই উঠে না; উনি (খালেদা জিয়া) বা উনার মতো কেউ প্রচারে গেলে কোনো বাধা দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই।’

মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা উত্তর সিটির মেয়র পদে এবং ঢাকা উত্তর এবং দক্ষিণে ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের তফসিল ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি। ২০১৫ সালে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণে মির্জা আব্বাসের পক্ষে প্রচারে নেমে হামলার শিকার হয়েছিলেন খালেদা জিয়া।

সে সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি নেত্রীর এই প্রচারকে নির্বাচনী আইনের লংঘন হিসেবে অভিযোগ করা হয়েছিল। সিটি করপোরেশন বা অন্য কোনো স্থানীয় নির্বাচনে সংসদ সদস্য বা মন্ত্রী-প্রতিমন্ত্রী বা মন্ত্রী মর্যাদার কারও প্রচারে আইনি বাঁধা আছে। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন বর্জনের পর খালেদা জিয়ার সরকারি কোনো প্রটোকল নেই। ফলে তার আইনি কোনো বাধা নেই।

এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা না করলেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামের নাম এসেছে গণমাধ্যমে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছ থেকে নির্দেশ পেয়ে তিনি এরই মধ্যে জনসংযোগে নেমে গেছেন। আর বিএনপি ২০১৫ সালের মতোই তাবিথ আউয়ালকে প্রার্থী করবে বলেও ইঙ্গিত দিয়েছেন দলের নেতারা।

সিইসি বলেন, ভোটের প্রচারে নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থানে থাকবে নির্বাচন কমিশন। এ জন্য আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিমসহ সবার তৎপরতাও বেশি থাকবে। ভোট উৎসবমুখর হবে বলে আশার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটকেন্দ্রে কোনো গণমাধ্যমকে বাধাও দেওয়া হবে না। তবে সাংবাদিক, পর্যবেক্ষকদেরকে নীতিমালা মেনেই কাজ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর

ঢাকা ‍উত্তরে খালেদার প্রচারে বাধা নেই: সিইসি

আপডেট সময় ১১:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮