ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালদ্বীপে হলো দীপিকা-রনভীরের বাগদান

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের তারকা প্রেমজুটি রনভীর সিং ও দীপিকা পাডুকোন এখন মালদ্বীপে। তবে চমকপ্রদ খবর অন্য। গুঞ্জন শোনা যাচ্ছে ছুটি কাটানোর নাম করে বিদেশে বসে নিজেদের বাগদানসম্পন্ন করেছেন এ তারকা জুটি। মালদ্বীপে উপস্থিত ছিল দুই পরিবারের অভিভাবকরা।

ভারতীয় বেশকিছু গণমাধ্যমে এ গুঞ্জনের পক্ষে বলা হচ্ছে, মাসখানেক আগেই রনভীর সিং তার পরিবারকে নিয়ে হাজির হয়েছিলেন বেঙ্গালুরুতে দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনের বাড়িতে। সেখানেই নাকি ঠিক হয়ে গিয়েছিল দু’জনের বিয়ের তারিখ। এরপর দুই পরিবার একত্রে শুভকাজের ইঙ্গিত দিয়েছে।

এছাড়া দীপিকার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি বিয়ের পোশাক ও হীরার গয়না পাঠানো হয়েছে দীপিকার বাড়িতে। এসব কিছুই প্রমাণ করে, আগে থেকেই ঠিক করা ছিল বাগদানের প্রস্তুতি।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসায় ধোঁয়াশা রয়েই গেছে। তবে অপেক্ষার পালা শেষে গুঞ্জনই সত্যি হয় কিনা, তাই দেখার অপেক্ষায় বলিউডপ্রেমীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালদ্বীপে হলো দীপিকা-রনভীরের বাগদান

আপডেট সময় ১০:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮