ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

মার্চের মধ্যে ছাত্রলীগের কাউন্সিল: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী মার্চে সম্মেলনের প্রস্তুতি ধরে তারিখ ঠিক করতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এই নির্দেশ দিয়েছেন।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাদের এসব কথা জানান।

কাদের বলেছেন, ‘নেত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। নেত্রী চান স্বাধীনতার মাস মার্চের যেন ছাত্রলীগের সম্মেলন হয়।’

ছাত্রলীগকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘তোমরা শিগগিরই কার্যনির্বাহী সভা ডেকে সম্মেলনের তারিখ নির্দিষ্ট করো। আমরা তো তোমাদের সম্মেলনের তারিখ ঠিক করে দিতে পারি না। তোমরাই তোমাদের তারিখ ঠিক করো। তোমরা যদি দেরি করো তাহলে আওয়ামী লীগে তোমরা জুনিয়র হয়ে পড়বা।’

সর্বশেষ ২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। গণতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর। আর ২০১৭ সালের জুলাইয়ে এই কমিটি বিলুপ্ত হওয়ার কথা ছিল।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর হলেও বর্তমান কমিটি দায়িত্ব পালন করছে আড়াই বছর করে। এরই মধ্যে সম্মেলনের দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছে একটি পক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

মার্চের মধ্যে ছাত্রলীগের কাউন্সিল: কাদের

আপডেট সময় ০১:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮