ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পৃথিবীর বুকে উজ্জ্বল আলোর ছটা

অাকাশ আইসিটি ডেস্ক:

মহাকাশযানের জানালা দিয়ে অসীম মহাশূন্যে তাকিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা-নাসার নভোচারী জ্যাক ফিশার। হঠাৎ তার চোখে পড়ল অদ্ভুত এক দৃশ্য। পৃথিবীর বুকে খেলা করে বেড়াচ্ছে আলোর উজ্জ্বল ছটা।গত রোববার ঘটে যাওয়া ওই ঘটনাটি ভিডিও করেন জ্যাক। সে সময় পৃথিবী থেকে ৪০২ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছিলেন তিনি।

তার করা ভিডিওতে দেখা যায়, উজ্জ্বল সবুজ রঙের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে ছোটাছুটি করে বেড়াচ্ছে। ভিডিওটি পরে ইন্টারনেটে প্রকাশ করা হয়। সেটি দেখে বিস্মিত হন সবাই।এ বিষয়ে জ্যাক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লেখেন, ‘মানুষ আমাকে বলছে, ওই আলোকছটা দেখে মনে হচ্ছে চমৎকার সবুজ সস।

অবশ্য ভিডিওটি দেখে বিজ্ঞানীরা জানান, জ্যাকের ক্যামেরায় ধরা পরা ওই আলোকছটা আসলে ‘আরোরা বোরিয়ালিস’ নামে একধরনের মেরুজ্যোতি। পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের কণা ও সূর্যের আলোর কণার মধ্যে সংঘর্ষের ফলে ওই মেরুজ্যোতি সৃষ্টি হয়। সাধারণত উত্তর ও দক্ষিণ মেরুতে দেখা যায় ওই ধরনের আলো।

বিজ্ঞানীরা জানান, এই ধরনের ঘটনা একেবারেই অস্বাভাবিক নয়। এমন ঘটনা ঘটতে পারে তা কয়েকদিন আগেই অনুমান করেছিলেন বিজ্ঞানীরা। ‘আন্তগ্রহীয় কম্পনের’ ফলেই এই আলোকছটা সৃষ্টি বলে ধারণা তাঁদের।

https://www.youtube.com/watch?v=ahOgiX7BEtE

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

পৃথিবীর বুকে উজ্জ্বল আলোর ছটা

আপডেট সময় ০২:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭