ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

উপযুক্ত সময়ে আমরা আন্দোলনের কর্মসূচি দিব: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ সমঝোতায় বিশ্বাস করে না। তারা চায় সংঘর্ষ সংঘাত। তবে আমরা অনেক ধৈর্য ধরেছি, সহ্য করেছি। সমঝোতার কথা বলেছি। কারণ ২০১৪ এবং ২০১৮ এক নয়। এবার আমরা নির্বাচন করবো সে জন্য প্রস্তুতি নেবো।

কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য নয়। তাই উপযুক্ত সময়ে আমরা কর্মসূচি দিব। জনগণ ঠিক সময়ই রাজপথ নামবে এবং আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। তখন গণ আন্দোলনের মধ্য দিয়ে এ সরকার বাধ্য হবে বিদায় নিতে। কারণ এরা সমঝোতার পথে যাবে না। একমাত্র বিকল্প হলো রাজপথ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত ‘৫ জানুয়ারি কলঙ্কিত নির্বাচন এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ২০১৪ সালের মত ভোটবিহীন নির্বাচন এদেশের মাটিতে কোনো দিন হতে দেওয়া হবে না। শুধু তাই নয়, সংবিধান অনুযায়ী ৫ জানুয়ারি নির্বাচন হয়নি। এটা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। বিচার বিভাগের স্বাধীনতার দুর্বলতার কারণে এ বিষয়ে জনগণ সুরাহা পায়নি।

মওদুদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কেমিস্ট্রির মধ্যে গোলমাল আছে। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান থাকলেও স্বাধীনতার পর তাদের ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। তারা এখন অবলীলায় মিথ্যা কথা বলছে। মামলাকে হাতিয়ার হিসেবে নিয়ে বিরোধী দলকে দমন করছে। মুখে মুখে মুক্তিযুদ্ধে চেতনার কথা বললেও তারা বিরোধী দলের সভা-সমাবেশের অধিকার হরণ করেছে। আইনের শাসন ও বিচারবিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেনি।

৫ জানুয়ারি রাজধানীতে বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ায় ক্ষোভ পকাশ করে মওদুদ বলেন, মুখে মুক্তিযুদ্ধে চেতনার কথা বললেও তারা বিরোধী দলের সভা-সমাবেশের অধিকার হরণ করেছে। আইনের শাসন ও বিচারবিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেনি।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

উপযুক্ত সময়ে আমরা আন্দোলনের কর্মসূচি দিব: মওদুদ

আপডেট সময় ১১:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮