ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলতে গিয়ে মা-ছেলে নিখোঁজ এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

ডিএনসিসিতে জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিন

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ৩০ নভেম্বর ডিএনসিসির আওয়ামী লীগ দলীয় মেয়র আনিসুল হকের মৃত্যু হয়। এরপর থেকে মেয়র শূণ্য হয়ে যায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। নতুন মেয়র নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঠিক করছেন। ডিএনসিসির নির্বাচনকে সামনে রেখে এবার বিএনপি জোটের বাইরে গিয়ে মেয়র পদে মো. সেলিম উদ্দিনকে প্রার্থী দিতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

মো. সেলিম উদ্দিন ঢাকা মহানগর উত্তরে জামায়াতের আমির। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে দলের নির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতের ঢাকা মহানগরের একটি অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য নিশ্চিত করেন।

মো. সেলিম উদ্দিন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি। ২০১৭ সালের শুরুতে জামায়াতের মহানগর শাখা দুই ভাগ হওয়ার পর তিনি উত্তরের আমির মনোনীত হন।

বিএনপি জোটের বাইরে গিয়ে জামায়াত এককভাবে এই প্রার্থী দিলো। এর আগে সিলেটেও জামায়াত বিএনপি নেতৃত্বাধীন জোটের গিয়ে মেয়র প্রার্থী হিসেবে এহসানুল মাহবুব জুবায়েরের নাম ঘোষণা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

ডিএনসিসিতে জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিন

আপডেট সময় ১১:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮