ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী

জিয়া অস্ত্র দিয়ে ছাত্রসমাজকে কলুষিত করেছে: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে ছাত্র সমাজকে কলুষিত করেছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি শিশু পার্কের মুক্তমঞ্চে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আমু বলেছেন, ছাত্র সমাজ আন্দোনের পুরধা থাকে, নেতৃত্ব দেয়। কিন্তু জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার পরে দেশের ছাত্র সমাজকে কলুষিত করেছে। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে বিপদগামী করেছে। এরপর ছাত্রদল তৈরি করে তাদের দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল দখল, ছাত্র হত্যা ও সেশন জট তৈরি করা হয়েছিলো। ছাত্রদল গঠন করে মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল জিয়াউর রহমান। তাদের জীবন নষ্ট হয়ে যায়।

কিন্তু জনতাকে সঙ্গে নিয়ে এ ছাত্র সমাজই এরশাদ ও বিএনপিকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, আজকে ছাত্র রাজনীতির সেই গৌরভময় ইতিহাস পুনরুদ্ধার করতে হবে। মেধাবী ছাত্রদের দিয়ে ছাত্রলীগের কমিটির গঠনেরও ইঙ্গিত দেন মন্ত্রী আমু।

বাংলাদেশর স্বাধীনতায় ছাত্রলীগের অন্যতম অবদান উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু ছাত্রলীগকে সব সময় আলদা ভাবে মূল্যায়ন করতেন।

জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। এর আগে জেলা শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা ছাত্রলীগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলকে কড়া বার্তা হিজবুল্লাহর

জিয়া অস্ত্র দিয়ে ছাত্রসমাজকে কলুষিত করেছে: আমু

আপডেট সময় ১০:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮