ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল

কাশ্মিরে ইয়াসিন মালিক গ্রেফতার, মীরওয়াইজ ওমর ফারুক গৃহবন্দি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) চেয়ারম্যান ইয়াসিন মালিককে গ্রেফতার এবং হুররিয়াত কনফারেন্সের একাংশের প্রধান মীরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দি করেছে পুলিশ।

আজ (বুধবার) ইয়াসিন মালিককে গ্রেফতার করে শ্রীনগর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাকে শ্রীনগর থেকে গ্রেফতার করে।

তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘কাশ্মিরে একদিকে ভারত সরকার ‘হিলিং টাচ’-’র কথা বলছে, অন্যদিকে, অপারেশন অল আউটের নামে মানুষের ওপরে জুলুম চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে যে অত্যাচার চালানো হচ্ছে কাশ্মিরিরা তা সহ্য করবে না।’

ইয়াসিন মালিক বলেন, ‘জম্মু-কাশ্মির একটি পুলিশ গ্যারিসন ও বড় কারাগারে পরিণত হয়েছে যেখানে কারো স্বাধীনভাবে কথা বলার অনুমতি নেই।’

তিনি বলেন, দেশের বিভিন্ন কারাগারে বন্দি কাশ্মিরিদের বিভিন্নভাবে সমস্যার মুখে পড়তে হচ্ছে। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীকে তিনি একটি চিঠি দিয়েছেন বলেও ইয়াসিন মালিক জানান। আজ ইয়াসিন মালিককে গ্রেফতার করার সময় তার সমর্থকরা আজাদীর সমর্থনে স্লোগানে সোচ্চার হয়ে ওঠেন।

অন্যদিকে, আজ দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালে এ নিয়ে একনাগাড়ে তিন দিন বনধ পালিত হয়েছে। আজ (বুধবার) সেখানকার সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি কার্যালয়সহ গণপরিবহন ব্যবস্থা বন্ধ ছিল। সম্প্রতি ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত হওয়ার প্রতিবাদে ওই বনধ পালিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাশ্মিরে ইয়াসিন মালিক গ্রেফতার, মীরওয়াইজ ওমর ফারুক গৃহবন্দি

আপডেট সময় ০৩:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮