ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী সংসদ নির্বাচন যথাসময়ে হবে। সে নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোনো সংলাপ হবে না। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওস্থ কেন্দ্রীয় ঔষধাগারে আয়োজিত সরকারি অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে নাসিম বলেন, ‘এতো সংলাপ সংলাপ করেন কেন। এখানে সংলাপের কি হলো। সংলাপের কথা ভুলে যান। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার সেখানে সহায়তা করবে মাত্র। তাই সংলাপ ভুলে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন কোনো সংলাপ হবে না। যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দিয়েছে তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। অনুষ্ঠানে ৯৮টি অ্যাম্বুলেন্সের মধ্যে ৮১টি অ্যাম্বুলেন্স জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিতরণ করা হয়। এ সময় নাসিম বলেন, অ্যাম্বুলেন্সগুলো নতুন বছরে দেশবাসীকে শেখ হাসিনার উপহার। দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে এই অ্যাম্বুলেন্স বিতরণ করা হলো। অতীতেও অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে, ভবিষ্যতেও দেয়া হবে।

‘অনেক সীমাবদ্ধতা নিয়ে আমরা সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেয়ার চেষ্টা করছি। নতুন অ্যাম্বুলেন্সগুলো যেন কোনভাবেই অবহলোর কারণে নষ্ট না হয়ে যায়। ডাক্তার ও স্থানীয় রাজনৈতিক নেতারা যেন এটা ব্যক্তিগত কাজে ব্যবহার না করেন সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর হাত থেকে অ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সংসদ সদস্য মকবুল হোসেন, উষাতন তালুকদার, খন্দকার আবদুল বাতেন, হাবিবে মিল্লাত, জাহিদ আহসান রাসেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়: নাসিম

আপডেট সময় ০৮:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮