ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরা কারো দাবার গুটি হতে চাই না: রওশন এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি আবার একক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই সিদ্ধান্তে সন্তুষ্টি জানিয়ে দলের সিনিয়র কো-চেয়ারম্যান এবং সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘আমারা কারো দাবার গুটি হতে চাই না। আমরা রাজা হতে চাই।’

সোমবার জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

রওশন এরশাদ বলেন, ‘জনগণ একটি পরিবর্তন চায়। আমরা সেই ধারাকে এগিয়ে নিয়ে যেতে দলকে শক্তিশালী করছি। জাতীয় পার্টি ৩২ বছরে পা দিয়েছে। ৩২ বছরের সামর্থ্যবান মানুষের মতো আমাদের এখন শক্তি-সামর্থ্য হয়েছে।’

‘যারা ক্ষমতায় থাকে তারা যেমন ক্ষতায় আসতে চায়, তেমনি যারা ক্ষমতার বাইরে থাকে তারাও ক্ষমতায় আসতে চায়। আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না কে ক্ষমতায় আসবে। আমরা আর কারো দাবার গুটি হতে চাই না। আমরা রাজা হতে চাই। রংপুরের নির্বাচন আমাদের প্রাণ জুগিয়েছে।’ বলেন রওশন।

বিরোধী দলীয় নেতা বলেন, ‘রংপুরে যেটা হয়েছে সেটা লক্ষ্য রেখে কাজ করতে হবে। তাই বসে থাকলে চলবে না, আমাদেরকে আরও শক্তি-সামর্থ্য অর্জন করতে হবে। জনগণের কাছে যেতে হবে। অতীতে কী করেছি তা বলবো এবং ভবিষ্যতেও আমরা কী করবো তা জনগণকে জানাতে হবে।’

জাপার কো-চেয়ারম্যান বলেন, ‘শহরে অনেক উন্নয়ন হয়, গ্রাম বাংলার উন্নয়ন হচ্ছে না। আমাদের লক্ষ্য রাখতে হবে গ্রাম-গঞ্জের উন্নয়নের ওপর। এখন থেকেই সেখানে কাজ করার দিকে মনোযোগ দিতে হবে।’

রওশন বলেন, ‘বিশ্বব্যাংকের তথ্য মতে পাঁচ কোটির ওপর মানুষের কোনো কাজ নেই। বেকারত্ব দূর করার জন্য আমাদেরকে এ নিয়ে কাজ করতে হবে। দেশের উন্নয়ন, এলাকাভিত্তিক উন্নয়ন পরিকল্পনা করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমরা কারো দাবার গুটি হতে চাই না: রওশন এরশাদ

আপডেট সময় ০২:৫৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮