ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মানুষ হত্যাকারীদের এদেশের জনগণ আর ভোট দেবে না: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জ্বালাও পোড়াও করে যারা মানুষ হত্যা করেছে এদেশের জনগণ আর কোন দিন তাদের ভোট দেবে না। আজ রোববার কাজীপুরের গান্ধাইলে পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সাপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, জ্বালাও পোড়াও ও মানুষ হত্যাকারীদের দল বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন স্থবির হয়ে যাবে, দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। নতুন করে হাওয়া ভবনের সৃষ্টি হবে। তাই জ্বালাও পোড়াও মানুষ হত্যাকারীদের এদেশের জনগণ আর কোন দিনই ভোট দেবে না।

ইউপি চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইরতিজা আহসান, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল প্রমুখ বক্তব্য রাখেন।

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামী বছর বিজয়ের মাসে নির্বাচন অনুষ্ঠান হবে। সেই নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপিসহ সকল দল অংশ গ্রহণ করবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে শিশু ও মাতৃ মৃত্যুহার কমেছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে এখন উন্নয়ন এবং শান্তির পথে এগিয়ে যাচ্ছে।

পরে তিনি চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথাইলচাপর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও বিকেলে স্বাস্থ্যমন্ত্রী ৬৫ কোটি টাকা ব্যয়ে সরকারের যমুনা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের ড্রেজিং কার্যত্রমের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশি শিল্পীদের পেছনে বিপুল ব্যয়

মানুষ হত্যাকারীদের এদেশের জনগণ আর ভোট দেবে না: নাসিম

আপডেট সময় ১০:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭