ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ২০০৯ সালের পর ইরানে এমন বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ আর দেখা যায়নি। গত তিনদিন ধরেই ইরানের বিভিন্ন শহরে এই বিক্ষোভ চলছে। খবর দ্য টেলিগ্রাফের।

শনিবার রাজধানী তেহরানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ও কয়েকটি সরকারি ভবনে হামলা চালায়। খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও প্রতিবেদনে দেশটির এক প্রাদেশিক শহরে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে নিহতের খবর নিশ্চিত করা হয়নি।

অর্থনৈতিক দুরবস্থা ও কথিত দুর্নীতির অভিযোগে সৃষ্ট অসন্তোষ থেকে দেশটির দ্বিতীয় জনবহুল শহর উত্তর-পশ্চিমাঞ্চলীয় মাশহাদে বৃহস্পতিবার বিক্ষোভ শুরু করেছিল বিক্ষুব্ধরা। পরে তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়ে ক্রমেই সারা দেশে ছড়িয়ে পড়ছে।

২০০৯ সালে প্রেসিডেন্ট মেহমুদ আহমাদিনেজাদ বিতর্কিতভাবে দ্বিতীয়বারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। তারপর থেকে এবারের সরকারবিরোধী বিক্ষোভকেই জন অসন্তোষের সবচেয়ে গুরুতর ও ব্যাপক প্রকাশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

২০০৯ সালে দেশজুড়ে ছড়িয়ে পড়া ওই অস্থিরতা কঠোর হাতে দমন করেছিল দেশটির নিরাপত্তা বাহিনীগুলো। শনিবার ইরানজুড়ে ওই অস্থিরতা দমনের বার্ষিকীও সরকারিভাবে পালন করা হয়। এতে দেশটির শহরগুলোতে সরকারবিরোধী বিক্ষোভের পাশাপাশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়োজিত মিছিল দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২

আপডেট সময় ০২:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭