ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘অনেকেই সংবিধান নিয়ে কথা বলেন, কিন্তু তারা সংবিধান মানেন না। সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আজ শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে একটি করে ল্যাপটপ তুলে দেন শিল্পমন্ত্রী।

শিল্পমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের কোন উন্নয়ন করেনি। এজন্য আমরা পিছিয়ে ছিলাম।

স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে এখন মাথাউঁচু করে দাঁড়িয়েছে।

বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি দেখে বিশ্ব হতবাক হয়েছে। তারা জানতে চায়, কিভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার দক্ষ দেশ পরিচালনার কারণেই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর সব স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন শিল্পমন্ত্রী।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের লাউচাপড়ায় ইত্যাদির নতুন পর্ব ২৫ সেপ্টেম্বর বিটিভিতে

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে: আমু

আপডেট সময় ০৮:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭