ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

তৃনমূলে আওয়ামী লীগ বিএনপির চেয়ে শক্তিশালী ও জনপ্রিয়: সেতুমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে বিএনপির চেয়ে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী এবং জনপ্রিয়।

তিনি বলেন, নতুন ভোটার ও নারী ভোটার এবং তৃণমূলের দলীয় সাংগঠনিক শক্তির ওপর নির্ভর করে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে। আগামী জাতীয় সাধারণ নির্বাচন অবাধও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে জনগন প্রত্যাখান করবে।

শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বিআরটিসির বাস ডিপো পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি ও বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ভূঁইয়াসহ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অপর এক প্রশ্নের জবাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে কাদের বলেন, ‘ আমরা বিএনপির মতো নই যে বাবা ছেলের নাম ঘোষণা করবে। আওয়ামী লীগে বিভ্রান্তি সৃষ্টির কোন সুযোগ নেই।’

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মনোনয়ন দান করার ক্ষেত্রেও মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ মনোনয়ন দিয়ে থাকে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে কে মনোনয়ন পাবে। এ নির্বাচনের তফশিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের লাউচাপড়ায় ইত্যাদির নতুন পর্ব ২৫ সেপ্টেম্বর বিটিভিতে

তৃনমূলে আওয়ামী লীগ বিএনপির চেয়ে শক্তিশালী ও জনপ্রিয়: সেতুমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭