ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নতুন রাষ্ট্রপতি দিয়ে সরকারকে যাত্রা শুরু করতে হবে: উমামা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়: আসাদুজ্জামান ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ পাকিস্তানের ‘ঘাড় মটকে’ দেয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

জয়ার ‘কিডস ক্যাম্পাস’

আকাশ বিনোদন ডেস্ক:

জয়া আহসান অভিনয়ের আঙিনায় আলো ছড়িয়ে যাচ্ছেন দেশ থেকে বিদেশে। পাশাপাশি সামজিক দায়বদ্ধতা এবং শিশুদের প্রতি ভালো লাগা থেকে সম্প্রতি একটি স্কুলের সাথে নিজেকে যুক্ত করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে ব্যস্ত নগরী ঢাকা নয়, সিলেটে গত শুক্রবার ‘কিডস ক্যাম্পাস’ নামের একটি প্রি স্কুল ও থিম পার্কের সাথে নিজেকে যুক্ত করেছেন জয়া। এখন থেকে এ স্কুলটির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন তিনি।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ”আমি অভিনয়ে আসার আগে ছাত্রাবস্থায় একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম। তাছাড়া আমার মা রেহানা মাসউদ-ও ঢাকায় একটি প্রথম সারির স্কুলের শিক্ষক হিসেবে কাজ করেছেন। সেই তাড়না থেকেই শিশুদের জন্য সিলেটের কাজীটুলায় ‘কিডস ক্যাম্পাস’-এর সাথে নিজেকে যুক্ত করেছি। এখানে ডে কেয়ার থেকে স্ট্যান্ডার্ড ওয়ান পর্যন্ত প্রাথমিকভাবে ভর্তি করা হচ্ছে। ইন্টারন্যাশনাল প্রি স্কুল কারিকুলাম অনুযায়ী এ স্কুলটি পরিচালিত হবে। তবে শুধু স্কুলই নয়, স্কুলের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধনের জন্য থাকছে একটি থিম পার্ক।”

তিনি আরও বলেন, ”আমি মূলত পড়াশোনার পাশাপাশি শিশুদের জোৎস্ন্যা দেখা, বৃষ্টিতে ভেজা, খালি পায়ে মাটিরবোধ আস্বাদন করা, সর্বোপরি শিশুরা কিভাবে বিশ্ব দরবারে নিজের ভাষাকে, নিজের দেশকে তুলে ধরতে পারবে-সে বিষয়গুলোতেই জোর দেবো।”

জয়া জানান, গত শুক্রবার ‘কিডস ক্যাম্পাস’এর উদ্বোধনী আয়োজনে স্কুলের চেয়ারম্যান মো আব্দুল ওয়াদুদ তপাদার, ব্যবস্থাপনা পরিচালক মির্জা তারেক বেগ, প্রিন্সিপাল আতিয়া রসূলসহ স্কুলের পরিচালনা পর্ষদের সব পরিচালকরা উপস্থিত ছিলেন।

শিশুদের জন্য ভবিষ্যতে আরো অনেক কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জয়া জানান, ”আসছে শুক্রবার শিশুদের নিয়ে তার নতুন চলচ্চিত্র ‘পুত্র’ মুক্তি পাবে। সরকারী অনুদান প্রাপ্ত এ ছবিটি দেখবার জন্য জয়া বিশেষভাবে অনুরোধ করেন।”

জয়া বলেন, ”কিছু চলচ্চিত্র আমাদের বিনোদিত করে। কিছু চলচ্চিত্র বিকশিত করে। ‘পুত্র’ আমাদের শুধু বিনোদনই দেবে না, আমাদের বোধের জায়গাগুলোও নতুন করে জাগিয়ে তুলবে বলে আমার বিশ্বাস। আশা করছি সব দর্শক হলে এসে ছবিটি দেখবেন।”

Tag :
আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

জয়ার ‘কিডস ক্যাম্পাস’

আপডেট সময় ০৭:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭