ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সরকারি চাকরির জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা ঘুষ: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার শিক্ষাব্যবস্থা, হাসপাতাল, ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঝাঁঝরা ক‌রে ফেলেছে। ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ বিভিন্ন লীগকে তারা চাঁদা দিয়ে আর পেরে উঠতে পারছে না। এ জন্য তারা প্রতিষ্ঠানগুলো‌কে বন্ধ করে দিচ্ছে। সরকারি অফিসে চাকরি দেওয়ার নামে ১০ থেকে ১৫ লাখ টাকা নেওয়া হচ্ছে; এটাকেও আওয়ামী লীগ উন্নয়ন বলে প্রচার চালাচ্ছে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ মন্তব্য ক‌রেন। জাতীয়তাবাদী কৃষকদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সব আদর্শকে ধ্বংস করছে। আসল কথা হলো, আওয়ামী লীগের আদর্শ বলতে কিছুই নাই। যারা বলেছে, আগামী নির্বাচ‌নে দেশনেত্রী গেলে আমরা যাব, আরে ভাই দেশনেত্রী তো যাবেনই, আবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগই থাকবে না। গণতন্ত্র রক্ষায় দেশের সর্বস্ত‌রের মানুষকে এগিয়ে আসতে হবে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে।’

‘২০১৮ সাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাল। ২০১৮ সাল বিএনপির সাল, ২০১৮ সাল তারেক রহমানের সাল, ২০১৮ সাল এই দেশের গণমানুষের সাল যারা লড়াই করে যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘প্রধান বিচারপ‌তি‌কে বন্দুকের নল দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করছে আওয়ামী লীগ সরকার, আবার তারা বলছে বিচার বিভাগের স্বাধীনতার কথা। বাংলাদেশের মানুষকে প্রতারণা দিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ, আবার তারা বলছে গণতন্ত্রের কথা, এদের লজ্জা নাই।’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং সহদপ্তর সম্পাদক এস কে সাদীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন কৃষক দলের সহসভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষকদলের সহসভাপতি এম এ তাহের, নাজিম উদ্দীন মাস্টার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলিম হোসেন, অধ্যক্ষ মো. সেলিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের লাউচাপড়ায় ইত্যাদির নতুন পর্ব ২৫ সেপ্টেম্বর বিটিভিতে

সরকারি চাকরির জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা ঘুষ: ফখরুল

আপডেট সময় ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭