ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেম ইস্যুকে প্রত্যাখ্যান করায় পোপকে এরদোয়ানের ধন্যবাদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেম ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করায় ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শুক্রবার দুই নেতার এক ফোনালাপে ওই ভূমিকার জন্য পোপের প্রশংসা করেন তুর্কি প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ফোনালাপে জেরুজালেমের স্থিতাবস্থার ওপর জোর দেন দুই নেতা। এর আগে বড়দিনের বার্তায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংকট নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানান পোপ ফ্রান্সিস। তিনি বলেন, দুই দেশ যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। আসুন আমরা প্রার্থনা করি যেন আবারও সংলাপ শুরু হয়। উভয় পক্ষ যেন সমঝোতার মাধ্যমে নেওয়া সমাধানে পৌঁছাতে পারে।

পোপ ফ্রান্সিস বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতায় পীড়িত শিশুদের মধ্যে আমরা যিশুকে দেখতে পাচ্ছি। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ওই স্বীকৃতির ঘটনায় প্রথম থেকেই সোচ্চার তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, বিশ্বনেতাদের উচিত জাতিসংঘে এ ইস্যুতে ট্রাম্পকে উচিৎ শিক্ষা দেওয়া।

এ ইস্যুতে ওআইসি’র জরুরি সম্মেলন আহ্বান করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ওই সম্মেলন থেকে ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করা হয়।

২০১৭ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিলেও তুরস্ক সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে পাঠায়। ভোটাভুটির আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, আজকে আমরা তিনটি বিশ্বাসের মানুষদের শহর জেরুজালেম নিয়ে কথা বলতে এখানে হাজির হয়েছি। জাতিসংঘের সদস্য দেশগুলো তাদের ভোট ও মর্যাদা বিকিয়ে দেবে; এমনটা চিন্তা করা অনৈতিক।

তিনি বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের এ সংক্রান্ত প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক।

মেভলুত কাভুসোগলু বলেন, জাতিসংঘের একটি সদস্য দেশ (যুক্তরাষ্ট্র) সংস্থাটির অন্য সব সদস্যকে শাসিয়েছে। কিন্তু শক্তিশালী পক্ষ হলেই কারও অবস্থান সঠিক হয়ে যায় না। আমাদের বলা হয়েছে, হয় প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিতে অন্যথায় এর পরিণতি ভোগ করতে। কিন্তু তুরস্ক কখনও আল কুদসের (জেরুজালেমের আরবি নাম) বিষয়টি ছেড়ে দেবে না। ফিলিস্তিনিদের কখনও একা ছেড়ে দেওয়া হবে না। দুনিয়া পাঁচ পরাশক্তির (নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য) চাইতেও বড়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেম ইস্যুকে প্রত্যাখ্যান করায় পোপকে এরদোয়ানের ধন্যবাদ

আপডেট সময় ১২:৫১:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭