ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

বিএনপি চোখ কানা দল, সরকারের উন্নয়ন দেখে না: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চোখ কানা দল, তারা সরকারের কোন উন্নয়ন চোখে দেখে না। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া- কুড়িপাড়া চৌরাস্তার ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন শেষে আয়োজিত এক জনসমাবেশে আওয়ামী লীগের প্রবীণ নেতা এ কথা বলেছেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী বছরের বিজয়ের মাস ডিসেম্বরে জাতীয় নির্বাচন। নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে বিএনপির কানা রোগের চিকিৎসা দিবে।’ রংপুর সিটি নির্বাচনসহ অন্যান্য নির্বাচন এ সরকারের আমলে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে অংশ নিয়ে তারা হারলে কারচুপির অভিযোগ করে, এটি তাদের পুরানো অভ্যাস।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী কাজীপুর উপজেলা পরিষদ মাঠে ১১৮ ভূমিহীনের মাঝে কৃষি খাসজমির দলিল হস্তান্তর, জমির ক্ষতিপূরণের চেক বিতরণ করেন। কাজীপুর সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে বেড়িপোটলে আমেনা মনসুর ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, সিভিল সার্জন ডাঃ কাজী শামীম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ কারিন, রতনকান্দি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

বিএনপি চোখ কানা দল, সরকারের উন্নয়ন দেখে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১১:১৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭