ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

দাবি আদায় না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো: গয়েশ্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

২০১৫ সালে সরকার পতনের আন্দোলনে নেমে খালি হাতে ফেরা বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় প্রয়োজনে আবার আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিএনপি আন্দালনে যাবে না এমন কোনো কথা কখনও বলা হয়নি। শুক্রবার বিকালে সুনামগঞ্জে বিএনপির কর্মী সভায় যোগদানের আগে সাংবাদিকদের এ সব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল, খালেদা জিয়ার দুর্নীতির মামলা রায়ের পর্যায়ে চলে আসার প্রেক্ষিতে উদ্বিগ্ন বিএনপি কেন্দ্রীয় নেতাদেরকে তৃণমূলের নেতা-কর্মীদের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন নেতা বিভিন্ন এলাকায় গিয়েছেন, বাকিরাও যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

কেন্দ্রের বিশেষ বার্তা নিয়ে বৃহষ্পতিবার গয়েশ্বর চন্দ্র রায় গিয়েছেন সিলেট অঞ্চলে। আজ তিনি যান সুনামগঞ্জে। গয়েশ্বর বলেন, ‘বিএনপি কখনোই বলেনি যে আন্দোলনে যাবে না। এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। দাবি আদায় না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যেও পরিষ্কার।’

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘ভোটকেন্দ্রে যাওয়ার আগেই বাক্স ভরে যায়, এ রকম ঘটনাও ঘটেছে। লোক দেখানো নির্বাচনে বিএনপি যাবে না।’

‘নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতার প্রতিফলন ঘটবে’-মন্তব্য করে বিএনপি নেতা বলেন, ‘এই অবৈধ সরকারের অধীনে নির্বাচন কোন ভাবেই সুষ্ঠু হবে না।’ আমরা তো বলিনি বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন দিন। বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়।

পরে সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় হয় কর্মীসভা।

গয়েশ্বর চন্দ্র রায় ছাড়াও এই সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আফপিয়া, কেন্দ্রীয় কমিটির সাংগঠানিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সাখাওয়াত হোসেন, বিএনপির সাংগঠানিক সম্পাদক দিলদার হোসেন, জাতীয় কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী মিজান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

দাবি আদায় না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো: গয়েশ্বর

আপডেট সময় ১১:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭