ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই দিনেই ৭ লাখ ছাড়িয়ে ববির পার্টি সং

আকাশ বিনোদন ডেস্ক:

বিগ বাজেটের ছবির তালিকায় ঢালিউডে নতুন নাম ‘বিজলি’। চিত্রনায়িকা ববি প্রযোজিত প্রথম ছবিটি এরইমধ্যে এসেছে আলোচনায়। সুপারহিরোর গল্প নিয়ে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও রয়েছে ছবিটি।

সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা ‘বিজলি’ ছবির প্রথম গান ইউটিউবে প্রকাশ হয়ে গেল ২৪ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে। প্রকাশের মাত্র দুই দিনেই বাজিমাত করে দিয়েছে গানটি। এরইমধ্যে এটি প্রায় ৭ লাখ দর্শক দেখেছেন। শেয়ার করছেন অনেকেই। আর প্রশংসাও করছেন দর্শক ‘পার্টি’ শিরোনামের এ গানটির কমেন্ট বক্সে।

চলচ্চিত্রটির পরিবেশক হিসেবে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেই মুক্তি দেয়া হয়েছে গানটি। এটি গেয়েছেন আকাশ ও নন্দিনী। সংগীতও করেছেন আকাশ। লিখেছেন প্রিয় চ্যাটার্জি।

ছবির গানটি নিয়ে প্রযোজক ও নায়িকা ববি বলেন, ‘বড়দিনকে মাথায় রেখে গানটি বাজারে প্রকাশ করা হয়েছে। ইচ্ছে ছিলো দর্শক এই গানটি দিয়েই বড়দিনের পার্টি মাতাবেন। হচ্ছেও তাই। সবাই দারুণ প্রশংসা করছেন এবং উপভোগ করছেন। অনেক পরিশ্রম হয়েছে এই গানটি তৈরিতে। অার সেই পরিশ্রম স্বার্থক হয়েছে সবার ভালোবাসায়।’

‘বিজলি’ চলচ্চিত্র অনেকটা হলিউডের সুপারম্যান কিংবা বলিউডের কৃশ সিনেমার আদলে তৈরি হচ্ছে। তবে এখানে গল্প, প্রেক্ষাপট ও নির্মাণে থাকছে অনেক ভিন্নতা। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। এই চলচ্চিত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত থেকে ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করানো হয়েছে।

এখানে ববির বিপরীতে অভিনয় করেছেন নবাগত ভারতীয় মডেল ও অভিনেতা রণবীর। আরো দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত এবং কলকাতার শতাব্দী রায়, রাজা প্রমুখকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন।

ছবিটি নতুন বছরে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজক ববি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই দিনেই ৭ লাখ ছাড়িয়ে ববির পার্টি সং

আপডেট সময় ১১:২৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭