ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

১০ বছর বয়সে ৮ কোটি টাকার মালিক রুহি!

আকাশ বিনোদন ডেস্ক:

রুহি ওরফে রুহানিকা ধাওয়ান। বয়স মাত্র ১০। ‘ইয়ে হ্যায় মহব্বতে’ নামের একটি ভারতীয় ধারাবাহিকের শিশু অভিনয় শিল্পী এই রুহি।  তার অভিনয়ে দর্শকরা এতটাই মুগ্ধ যে এরই মধ্যে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে সে। সোশাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা তুঙ্গে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ১০ লাখের বেশি।

টেলিভিশনের পর্দার এই মিষ্টি মেয়েটি বাস্তব জীবনেও একইরকম। খুব ছোটো থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত। রুহির জনপ্রিয়তা যেমন, তেমনই তার আয়। শুনলে আপনি চমকে যাবেন। এই বয়সেই ৮ কোটিরও বেশি টাকার মালিক। এখানেই শেষ নয়, ৫০ লাখের গাড়িতে চড়ে ছোট্ট রুহি।

মুম্বাইয়ে তার রয়েছে ৩বিএইচকে ফ্ল্যাট, যেখানে সে পরিবারের সঙ্গে থাকে। পরিবারের সকলে আদর করে ‘রু’ নামে ডাকে। তবে রুহানিকার মা ডলি ধাওয়ান মেয়েকে “রুহান” বলে ডাকে। অভিনয় বাদে সাধারণ বাচ্চার মতো রুহিও খেলাধুলো করে সময় কাটাতে ভালোবাসে।

অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। পছন্দের বিষয় অঙ্ক, আর্টস এবং সায়েন্স। বড় হয়ে গায়িকা, অভিনেত্রী এবং ফ্যাশন ডিজ়াইনার হতে চায় রুহানিকা। সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি একাধিক বিজ্ঞাপনে কাজ করেছে রুহি। অভিনয় করেছে নামীদামি তারকাদের সঙ্গেও।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

১০ বছর বয়সে ৮ কোটি টাকার মালিক রুহি!

আপডেট সময় ০৭:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭