ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মওদুদের দুর্নীতির মামলার আদালত পরিবর্তনের নির্দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে থাকা দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলার আদালত পরিবর্তনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলার অভিযোগ গঠনের বৈধতা নিয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে দুদুকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মওদুদ আহমদ নিজেই তার পক্ষে শুনানি করেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ।জ্ঞাত আয় বর্হিভূতভাবে সাত কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি করে দুদক।

এর আগে ২১ জুন এ মামলার অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ ইমরুল কায়েস। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মওদুদ আহমদ। এছাড়াও ওই আদালত পরিবর্তন চেয়ে আরেকটি আবেদন করেন তিনি।

আইনজীবী খুরশীদ আলম খান জানান,ওই মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদ আহমদের আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। এছাড়া ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত থেকে মামলাটি অন্য আদালতে বদলিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনও প্রকার মুলতবি না দিয়ে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতেও বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মওদুদের দুর্নীতির মামলার আদালত পরিবর্তনের নির্দেশ

আপডেট সময় ১২:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭