ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

বিএনপি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে: ওয়ার্কার্স পার্টি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে নয় বরং বানচালের ষড়যন্ত্র করছে। মঙ্গলবার সকালে ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পলিটব্যুরোর এক বৈঠকে বক্তারা এ কথা বলেন।

তারা বলেন, রংপুরের মতো একটি ভালো নির্বাচনকে তারা অস্বীকার করছে। আসলে নির্বাচন এবং নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা সরিয়ে দিতেই বিএনপির এই প্রচেষ্টা।

দেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে সেটা ধ্বংস করাই তাদের লক্ষ্য এ কথা উল্লেখ করে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসতে হবে এবং ১৪ দলের প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করতে হবে। সেই কারণে আগামী একটি বছরে সকলকে আরও বেশি করে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হতে হবে।

বৈঠকে বলা হয়, আগামী ২০১৮ সালের ৩ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ওয়ার্কার্স পার্টির সমাবেশকে সফল করার লক্ষ্যে ২১ দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং জনগণের মধ্যে এটা প্রচারের কাজ চলছে।

রাশেদ খান মেননের সভাপতিত্বে এ আলোচনায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল ও কমরেড কামরূল আহসান বক্তৃব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

বিএনপি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে: ওয়ার্কার্স পার্টি

আপডেট সময় ০৫:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭