ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

শিবিরের নেতৃত্ব নির্বাচনে ভোটাভুটি অনলাইনে

অাকাশ জাতীয় ডেস্ক:

অনলাইনে ভোটাভুটিতে নেতৃত্ব নির্বাচন করেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির। মানবতাবিরোধী অপরাধের বিচারে মূল দলের শীর্ষ নেতাদের বিচারের পর উদ্ভুত পরিস্থিতিতে মূল দলের মতো শিবিরের নেতা-কর্মীরাও আত্মগোপনে চলে গেছেন। আর এই অবস্থাতেই নির্বাচিত হয়েছে নতুন নেতৃত্ব।

অনলাইনে ভোটাভুটিতে ২০১৮ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন যথাক্রমে ইয়াছিন আরাফাত ও মোবারক হোসাইন।

সোমবার রাজধানীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মেলনে এই নাম ঘোষণা করেন জামায়াত নেতা ও এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তাসনিম আলম। নাম ঘোষণার পর নবনির্বাচিত সভাপতিকে শপথ পড়ান তিনি।

শিবিরের সূত্র বলছে, গত ২৩-২৪ ডিসেম্বর সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০১৮ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে মোবারক হোসাইনকে সেক্রেটারি জেনারেল হিসেবে পুনঃমনোনয়ন দেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত এর আগে ঢাকা মহানগরী পূর্ব সভাপতি, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক, সাহিত্য সম্পাদক, অফিস সম্পাদক, ২০১৬ সালে সেক্রেটারি জেনারেল এবং ২০১৭ সেশনে কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

নব মনোনীত সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, সাহিত্য সম্পাদক, দপ্তর সম্পাদক ও ২০১৭ সেশনে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন।

অধিবেশনে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

শিবিরের নেতৃত্ব নির্বাচনে ভোটাভুটি অনলাইনে

আপডেট সময় ০৫:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭