ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

ঢাকা উত্তরে মেয়র পদে লড়বেন শাফিন আহমেদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে দলের উচ্চ পরিষদ সদস্য শাফিন আহমেদের নাম ঘোষণা করেছেন এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

ববি হাজ্জাজ তার রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে জমা দেয়া দলের নিবন্ধন আবেদন কার্যক্রম বর্ণনা করেন এবং আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে এনডিএম সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করেন।

ববি হাজ্জাজ বলেন, আসন্ন উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে এনডিএম প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আমরা বিশ্বাস করি একমাত্র নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটা সম্ভব। যেহেতু এই উপ-নির্বাচনের পরই আমরা নিবন্ধন সার্টিফিকেট পাবো, এজন্য এখন আমরা আমাদের সমর্থিত প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করছি। স্বপ্নের ঢাকা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে তিনি ঢাকাবাসীর কাছে যাবেন এবং আমরা আশা করছি সচেতন ঢাকাবাসী এবং তরুণ প্রজন্ম তাকে অবস্থান ভোট দেবেন।

সংবাদ সম্মেলনে গত ১ বছরে এনডিএম’র দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক কার্যক্রম ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মো. তাহের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন চৌধুরী, বিভাগীয় সম্পাদক জিসান খান, যুগ্ম সাংগঠানিক সম্পাদক হাওলাদার আবুল হোসেন এবং দফতর সম্পাদক হুমায়ন পারভেজ খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

ঢাকা উত্তরে মেয়র পদে লড়বেন শাফিন আহমেদ

আপডেট সময় ০১:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭