ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মানবতা ও কল্যাণের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: খালিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ মানবতা ও কল্যাণের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যিশুখ্রিস্টের মতো প্রতিটি ধর্মের মূল বাণীই হচ্ছে মানবতা ও কল্যাণ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সে পথেই আছে।

সোমবার জেলার বোচাগঞ্জ উপজেলার মহেশপুর চার্চে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছেন। শেখ হাসিনা সরকার বাংলাদেশে আবারো সেই চেতনা ফিরিয়ে এনেছে। এখন দেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বর্তমান বিশ্বের মানবতাবাদী নেত্রী আখ্যা দিয়ে খালিদ বলেন, বাংলাদেশ ছোট হলেও পৃথিবী জুড়ে বাংলাদেশের অনেক বড় পরিচিতি আছে। তা হল বাংলাদেশ একটি অসম্প্রদায়িক ও মানবিক দেশ। এজন্যই চাপের মুখেও বাংলাদেশ ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের মানবিকতা ও অসাম্প্রদায়িক চরিত্র ধরে রাখতে আগামীতে আবারো আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

খ্রিস্টানদের বড় দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আপনারা স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন। আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন সব সময় আপনাদের সঙ্গে আছে। এসময় চার্চের ফাদার ড্যানিয়েল গোমেজসহ স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে খালিদ মাহমুদ বিরল-বোচাগঞ্জের বিভিন্ন চার্চে গিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে ফের ‘পান্ডা কূটনীতি’ চীনের

মানবতা ও কল্যাণের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: খালিদ

আপডেট সময় ০৮:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭