ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

বিএনপির ওপর নির্ভর করছে একক নির্বাচন করব কি না: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামীতে তাঁর দল এককভাবে নির্বাচন করবে কি না তা নির্ভর করছে বিএনপির সিদ্ধান্তের ওপর। আজ সোমবার বেলা ১২টার দিকে পটুয়াখালীর কুয়াকাটায় ব্যক্তিগত সফরে এসে এ কথা বলেন এরশাদ।

সাবেক রাষ্ট্রপতি বলেন, জাতীয় পার্টির এককভাবে নির্বাচনের প্রস্তুতি রয়েছে। বর্তমান সরকার ভালো অবস্থানে রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

এরশাদ বলেন, ‘রংপুরে একটা এক্সাম্পল হয়েছে, দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। এরকম যদি সারা দেশে করতে পারে, ইসির (নির্বাচন কমিশন) নাম লেখা থাকবে ইতিহাসে। তবে করতে পারবে কি না সেটা জানি না। আমরা দোয়া করব।’ তিনি আরো বলেন, ‘ইসি তোমাদের এখানকার মানুষ তো, পটুয়াখালীর মানুষ। সাধারণ মানুষ।’

জাতীয় পার্টির নেতা বলেন, ‘আগামীতে বিএনপির অবস্থা, আওয়ামী লীগের অবস্থা দেখার পরে সিদ্ধান্ত গ্রহণ করব যে, আমরা কীভাবে নির্বাচন করব।’ তিনি আরো বলেন, ‘এককভাবে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি চলছে। তবে ফাইনাল এখনো হয়নি। ইট ডিপেন্ডস অন বিএনপিস ডিসিশন (এটা বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে)।’

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনার ব্যাপারে প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘না, না, না। সমস্যাতে সরকার নাই। এখন ভালো অবস্থানে আছে। নির্বাচন সময়মতোই হবে, সংবিধান মোতাবেক হবে অর্থাৎ প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবে, বুঝছ?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

বিএনপির ওপর নির্ভর করছে একক নির্বাচন করব কি না: এরশাদ

আপডেট সময় ০৮:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭