ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নগরীর লক্ষ্মীপুরে অবস্থিত রয়্যাল হাসপাতালে ওই শিশু ভর্তি ছিল। তার বয়স পাঁচ দিন। শিশুটির বাবার নাম সাব্বির আহমেদ। জেলার গোদাগাড়ী উপজেলায় তার বাড়ি।

সাব্বির জানান, গত ২২ তারিখে তিনি তার সন্তানকে বেসরকারি এই হাসপাতালটিতে ভর্তি করেছিলেন। সেখানকার চিকিৎসক আসগর হোসেন তার সন্তানের চিকিৎসা করছিলেন। কিন্তু ভর্তির পর মাত্র একবারই তিনি তার সন্তানকে দেখেছেন। পরে সোমবার ভোরে তার সন্তান মারা যায়।

তিনি দাবি করেন, চিকিৎসকের অবহেলায় তার সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত চিকিৎসককে পাওয়া যায়নি। তবে রয়্যাল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মাইনুল ইসলাম চিকিৎসকের অবহেলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, চিকিৎসকের কোনো অবহেলা ছিল না। তাকে সুস্থ্য করার জন্য চেষ্টা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০৭:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭