ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বলিউড অভিষেকেই শাহরুখের সঙ্গে ‘সংঘাত’ সারার!

আকাশ বিনোদন ডেস্ক:

সাইফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে সারা আলি খানের প্রথম সিনেমা বলে কথা। বিপরীতে সুশান্ত সিংহ রাজপুত। সারার ডেবিউ মুভি নিয়ে উত্তেজনার সুযোগকে কাজে লাগিয়ে প্রথম থেকেই টুকরো টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন পরিচালক অভিষেক কাপুর। কদিন আগে ঘটা করে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন ‘কেদারনাথ’ মুক্তি পাবে আগামী বছর ২১ ডিসেম্বর। আর এতেই বেঁধেছে যত গোল! কেন জানেন?

এনডিটিভি’র খবর অনুযায়ী, আইএএনএস-এর একটি রিপোর্টের দাবি- কেদারনাথের মুক্তির দিনই শাহরুখ খানের একটি ছবিরও রিলিজ হওয়ার কথা। পরিচালক আনন্দ এল রাই-য়ের ওই ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে, বলিউডের কিং খানের ক্রিসমাস রিলিজ। সেই দিন সারার প্রথম ছবি মুক্তি পেলে তা যে মাঠে মারা যাবে তা ভালোই জানেন ছবির নির্মাতারা। সে কারণেই চিন্তায় পড়েছেন ‘কেদারনাথ’-এর প্রযোজক প্রেরণা অরোরা।

ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, এ নিয়ে ইতিমধ্যেই নাকি শাহরুখ খানের সঙ্গে কথা বলেছেন প্রেরণা। যেহেতু কেদারনাথ-পরিচালক অভিষেক কাপুর ছবি মুক্তির দিন ঘোষণা করে ফেলেছেন, তাই শাহরুখকেই তার ছবির দিন পরিবর্তনের অনুরোধ করা হয়েছে।

এ বছর শাহরুখের ‘রইস’ এবং ‘জব হ্যারি মেট সেজল’ বক্স অফিসে একেবারেই সফল হয়নি। তাই পরের ছবি নিয়ে জোর কদমে নেমেছেন শাহরুখ অ্যান্ড কোম্পানি। ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং অনুশকা শর্মাকেও। পরিচালক আনন্দ এল রাই সরাসরি এখনও ছবি মুক্তির দিন ঘোষণা না করলেও ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, আগামী বছরের বড়দিনকেই টার্গেট করেছেন তারা।

এই পরিস্থিতিতে আদৌ কি বলিউডের নবীণ প্রজন্মের জন্য নিজের ছবি মুক্তি পিছিয়ে দিতে রাজি হবেন শাহরুখরা? উত্তর অবশ্য সময়ের অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বলিউড অভিষেকেই শাহরুখের সঙ্গে ‘সংঘাত’ সারার!

আপডেট সময় ১১:২৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭