ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রংপুরে হিন্দু পল্লীতে হামলার প্রধান আসামি গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের ঠাকুরপাড়া হিন্দু পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় এক মাস পর এই মামলার প্রধান আসামি রংপুর জেলা পরিষদের প্রকৌশলী ফজলার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এই হামলার প্রধান পরিকল্পনাকারী বলে জানিয়েছে বাহিনীটি। শনিবার রাজধানীর শ্যামলী থেকে ফজলারকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

আদালত সুত্র জানিয়েছে, রবিবার সন্ধা পৌনে ৬ টার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুল ইসলামের আদালতে আসামি ফজলারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষে জামিনের আবেদনও করা হয়। বিচারক জামিন নাকচ করে ২৭ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

ঠাকুরপাড়ার ওই ঘটনায় কোতয়ালি থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক ফেরদৌস বলেন, ‘ঠাকুরপাড়ার ঘটনায় ফজলার রহমান এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন। শনিবার ভোরে তাকে রজধানীর শ্যামলীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিভিন্ন সূত্র জানিয়েছে, জেলা পরিষদে বেশ ক্ষমতাধরও ছিলেন এই ফজলার রহমান। রংপুরে শক্তিশালী জাতীয় পার্টির কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্যের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে।

টিটু রায় নামের এক যুবকের ফেইসবুকে ধর্মীয় অবমানাকর পোস্ট শেয়ার করার ঘটনায় গত ১০ নভেম্বর রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়ায় বিক্ষোভ হয়। ওই মিছিল থেকে বিক্ষুব্ধরা টিটু রায় ও ঠাকুরপাড়ার হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় বিক্ষোভকারী-পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রংপুরে হিন্দু পল্লীতে হামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭