ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন শেখ হাসিনার: খালিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অতীতে কোনো সরকারপ্রধান সব ক্ষেত্রে এভাবে সুষম উন্নয়ন করতে পারেনি। রবিবার বিকালে সেতাবগঞ্জ বাজারে এক গ্রোথ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খালিদ বলেন, বাংলাদেশ আজকে অর্থনীতির সবগুলো সূচকে পাকিস্তান থেকে এগিয়ে। অনেক সূচকে আমরা ভারত থেকেও এগিয়ে আছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে জাতি আজকে অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এক সময় আমরা শরণার্থী ছিলাম। প্রতিবেশী দেশ আমাদের আশ্রয় দিয়েছিল। আজকে আমরা প্রতিবেশী মিয়ানমারের ১০ লাখ শরণার্থীদের আশ্রয় দিয়েছি। তাদের ভরণ-পোষণ দিচ্ছি। এটা আমাদের অর্থনৈতিক সক্ষমতার পরিচায়ক।

খালিদ বলেন, আমরা শুধু অর্থনীতিতেই সাবলম্বী হচ্ছি না। আজকে বাংলাদেশ বিশ্বে একটি মানবিক দেশ। শেখ হাসিনা বিশ্ব মানবতার নেত্রী। মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা বিশ্ব সবাই এক বাক্যে শেখ হাসিনাকে মানবকিতার নেত্রী হিসেবে মেনে নিয়েছেন। পশ্চিমা গণমাধ্যম শেখ হাসিনা আজকে ‘মাদার অব হিউম্যানিটি’আখ্যা দিয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন। আর অর্থনৈতিক মুক্তি দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু বিশ্বমানচিত্রে বাংলাদেশকে স্থান দিয়েছিলেন। শেখ হাসিনা এক সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশের পরিচয় করিয়েছেন বিশ্বময়। বাংলাদেশের উন্নয়ন গতিরথ ধরে রাখতে আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে নৌকায় ভোট চান খালিদ। বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ আবারো পেছনে চলে যাবে। উন্নয়ন ধ্বংস হয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে ফের ‘পান্ডা কূটনীতি’ চীনের

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন শেখ হাসিনার: খালিদ

আপডেট সময় ১২:৫৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭