ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না: পার্থ

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলার আসামি করে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

আজ রবিবার দুপুরে ভোলা শহরের উকিলপাড়ায় তার নিজ বাসভবন মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি ভোলা পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপি জোটের শীর্ষস্থানীয় নেতা পার্থ ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, ‘দেশে এই মুহূর্তে বিপুল জনপ্রিয় ২০-দলীয় জোট। খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে কোনো দল এককভাবে ক্ষমতায় যাওয়ার খায়েস দেখালে তা হবে চরম বোকামি।’

বিজেপির নেতা সরকারের উদ্দেশে হুঁশিয়ার করেন, ‘যারা দেশে উন্নয়নের নামে দুর্নীতি করছে তাদের অবস্থা সামনে খুবই খারাপ। দুর্নীতিবাজদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে।’

বর্তমান সরকারের আমলে টিআর, কাবিখার কোনো বরাদ্দ সঠিকভাবে ব্যবহৃত হয়নি বলে অভিযোগ করেন পার্থ। বলেন, ‘ভোলায় গত ১০ বছরে কোনো সরকারি দপ্তরের কাজের টেন্ডারে সাধারণ ঠিকাদারদের কেউ অংশ নিতে পারেনি। আগামী নির্বাচনে জণগণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া জবাব দেবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল মতিন সাউদ, ভোলা জেলা বিজেপির সভাপতি মো. কামাল উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম রতন, সদর উপজেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন খসরু, অ্যাডভোকেট খায়ের, আলমগীর, নুরে আলম টিটু, ছাত্র সমাজের জেলা সভাপতি আনেয়ার হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে ফের ‘পান্ডা কূটনীতি’ চীনের

খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না: পার্থ

আপডেট সময় ০৯:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭