ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহিউদ্দিনের বাসায় প্রধানমন্ত্রী, স্বজনদের সান্ত্বনা

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম আওয়ামী লীগের প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে গিয়ে তার স্বজনদের সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মহিউদ্দিনের কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন শেখ হাসিনা। তাদের জন্য পাঁচ লাখ টাকা করে অনুদানও দেন তিনি।

রবিবার সকালে নৌবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিনে চট্টগ্রাম যান প্রধানমন্ত্রী। সেখানে অনুষ্ঠান শেষে বিকাল চারটার দিকে প্রধানমন্ত্রী বিকাল চারটার দিকে যান চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে। সেখানে প্রায় ৪০ মিনিট থাকেন তিনি।

গত ১৫ ডিসেম্বর মারা যান মহিউদ্দিন চৌধুরী। বঙ্গবন্ধু পরিবারের প্রতি তার ছিল অপরিসীম আনুগত্য। শেখ হাসিনা তাকে ভাই বলে সম্বোধন করতেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর মহিউদ্দিন চৌধুরী সশস্ত্র প্রতিরোধের চেষ্টা করেছিলেন।

চট্টগ্রামের প্রতাপশালী নেতা মহিউদ্দিন চৌধুরীকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে স্থান করে দিতে চেয়েছিল। কিন্তু তিনি চট্টগ্রাম ছাড়তে রাজি হননি। আর আওয়ামী লীগের সমর্থনে তিনি তিন বার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হন। তবে শেষবার ২০১০ সালের ভোটে হেরে যান তিনি।

প্রধানমন্ত্রী মহিউদ্দিনের বাড়িতে গেলে সেখানে তাকে স্বাগত জানান মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিন এবং দুই ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান নওফেল ও বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।

প্রধানমন্ত্রী মহিউদ্দিনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান । তার আত্মার শান্তি কামনা করেন, স্মরণ করেন তার ত্যাগের কথা। পরে ১৮ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরীর কূলখানিতে পদদলিত হয়ে নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আর্থিক সহায়তার পাশাপাশি তাদেরকেও শান্তনা দেন শেখ হাসিনা।

ওই ঘটনায় আহতদের ও সাবির্ক সহযোগিতার আশ্বাসও দেন প্রধান মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহিউদ্দিনের বাসায় প্রধানমন্ত্রী, স্বজনদের সান্ত্বনা

আপডেট সময় ০৯:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭