ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

বাঙালি ছেলে বিয়ে না করার সিদ্ধান্ত ফারিয়ার!

আকাশ বিনোদন ডেস্ক:

‘ইন্সপেক্টর নটি কে’। নামেই বোঝা যাচ্ছে এটি কমেডি সিনেমা। সেখানে অভিনেতা জিতের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী নুসরত ফারিয়াকে।

নুসরাত ফারিয়া চাকরিজীবী মেয়ে। তিনি বাঙালি ছেলেকে বিয়ে করবেন না। এখন প্রশ্ন হলো, তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন? আর কেনই বা তার এত ইংরেজপ্রীতি? পাঠকদের ধাঁধা কাটানোর জন্য বলছি, আসলে নুসরাত ফারিয়াকে এমন সিদ্ধান্ত নিতে দেখা গেছে সিনেমার ট্রেইলারে।

রবিবার ২৪ ডিসেম্বর ইউটিউবে এই সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়। দুই মিনিট ৫৫ সেকেন্ডের ট্রেইলারে নুসরাত ফারিয়াকে সিআইডি অফিসারের চরিত্রে দেখা যায়।

অন্যদিকে ওপার বাংলার নায়ক জিতকে বাঙালি পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায়। ট্রেইলারে রোমান্সের পাশাপাশি কিছু অ্যাকশন দৃশ্যও দেখা গেছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে পারে। ওপার বাংলার নির্মাতা অশোক পাতি পরিচালিত এ সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে ইতালিতে। ভারতেও কিছু অংশের শুটিং হয়েছে। গত ১৮ ডিসেম্বর এ সিনেমার টাইটেল গান ইউটিউবে প্রকাশ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বাঙালি ছেলে বিয়ে না করার সিদ্ধান্ত ফারিয়ার!

আপডেট সময় ০৭:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭