ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

দুর্নীতিবাজ নেতৃত্বকে বাদ দিলে বিএনপি সংকট থেকে মুক্তি পেতে পারে: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতিবাজ নেতৃত্বকে বাদ দিলে বিএনপি রাজনৈতিক সংকট থেকে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শনিবার বিকেলে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ে হিরক জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার দরকার নেই, বিএনপির জনগণের প্রতি আস্থা রাখলেই চলবে। কেননা বিএনপিতে আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, নেতৃত্বে সংকট তৈরি হয়েছে। এ সংকট থেকে মুক্তি পেতে হলে তাদের দুর্নীতিবাজ নেতৃত্বকে বাদ দিতে হবে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের জবাবে তিনি বলেন, আজকে নির্বাচন কমিশনকে বিতর্ক করার জন্য তারা এসব বক্তব্য দিচ্ছেন, এ দেশে আজিজ মার্কা নির্বাচন কমিশন কখনও হবে না। জালিয়াতি করে ভোটার তৈরি করে নির্বাচনও হবে না। জনগনের উপর আস্থা খুজলেই সেটা তাদের জন্য ফলদায়ক হবে।

এ সময় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে ফের ‘পান্ডা কূটনীতি’ চীনের

দুর্নীতিবাজ নেতৃত্বকে বাদ দিলে বিএনপি সংকট থেকে মুক্তি পেতে পারে: হানিফ

আপডেট সময় ০১:১৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭