ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিজেপির ভিত্তি মিথ্যার উপর প্রতিষ্ঠিত: রাহুল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সম্পূর্ণ কাঠামোটিই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, গুজরাটে মোদি মডেল ছিল মিথ্যা। মানুষের সঙ্গে যখন কথা বলেছি, তারা বলেছেন, কোনও মডেলই নেই। আসলে যেটা হচ্ছে, বিজেপি তাদের সম্পদ চুরি করে নিচ্ছে। মোদি মডেল, সবার ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা, নোট বাতিল বা গব্বর সিংহ ট্যাক্স, সবটাই মিথ্যা।

আদালতের রায়ে পরপর দুদিন টুজি স্পেকট্রাম ও আদর্শ কেলেঙ্কারির মতো আলোচিত দুই মামলায় ইতিবাচক রায় আসার পর শুক্রবার এসব কথা বললেন রাহুল। এদিন দলীয় সভাপতি হওয়ার পর তিনি প্রথমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে বিশেষ সিবিআই আদালতের রায়ের কথা উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন রাহুল। বিজেপি সভাপতি অমিত শাহের পুত্র জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর নীরব থাকা এবং রাফালে যুদ্ধবিমানের চুক্তি নিয়েও ক্ষমতাসীন দলকে আক্রমণ করেন কংগ্রেস সভাপতি।

তিনি বলেন,এক এক করে বিজেপির মিথ্যা সামনে চলে আসছে। প্রথমে অমিত শাহের ছেলে মাত্র তিন মাসে ৫০ হাজার টাকাকে ৮০ কোটিতে পরিণত করলেন। প্রধানমন্ত্রীর এ বিষয়ে কিছুই বলার নেই। দ্বিতীয়ত, রাফালে চুক্তি বদল করা হলো। একজন শিল্পপতি সুবিধা পেলেন। আমরা প্রধানমন্ত্রী মোদিকে তিনটি প্রশ্ন করেছিলাম। কিন্তু তিনি একটারও জবাব দিতে পারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিজেপির ভিত্তি মিথ্যার উপর প্রতিষ্ঠিত: রাহুল

আপডেট সময় ১১:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭