ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হুমায়ূন আমাকে মিসরীয় রাজকন্যা বলে ডাকতেন : শাওন

আকাশ বিনোদন ডেস্ক:

নন্দিত কথা-সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন পিরামিডের দেশ মিশরে অবস্থান করছেন। স্থাপত্যবিদ্যা স্নাতক করেছেন শাওন। সে কারণে স্থাপত্যবিষয়ক একটি সম্মেলনে যোগ দিতেই শাওন গিয়েছেন মিশরে।

সেখানে গিয়ে শাওন পিরামিডের পাশে দাঁড়িয়ে কিছু ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন। টেনেছেন হুমায়ূন আহমেদকে জড়িয়ে কিছু স্মৃতি। শাওন বলেছেন, ‘সবসময় মাঝে সিঁথি করে চুল ছেড়ে রাখতাম বলে প্রণয়কালে হুমায়ূন আমায় ডাকতেন ‘মিসরীয় রাজকন্যা’। নিজেকে কোনো এক ফারাও রাজকন্যা ভেবে মনে মনে পুলকিতও হয়েছি কখনো কখনো।’

তিনি আরও বলেন, ‘২০০৪ এরপর দুই-দুইবার পরিকল্পনা করেও শেষ পর্যন্ত মিশর দর্শন হলো না হুমায়ূন আর আমার। তাই হঠাৎ যখন একটি স্থাপত্যবিষয়ক সম্মেলনে অংশ নেয়ার জন্য মিসর দর্শনের আমন্ত্রণ পেলাম, তখন হ্যাঁ বলতে ১০ সেকেন্ড সময়ও নেইনি।’

শাওন তার ফেসবুকে আরো লিখেছেন, ‘মিসরকে ইংরেজিতে বলা হয় ইজিপ্ট। উফফফ, দু’একটি দেশের এ যে দুইরকম নাম (ভারত যেমন ইন্ডিয়া) কেমন জানি লাগে। কিন্তু মিসরের প্রতি আগ্রহ কার না আছে! পিরামিড, স্ফিংস, ফারাও, মমি, তুতেন খামুন, রেমেসিস ২, ক্লিওপেট্রা, নেফারতিতি।

এ নামগুলো কৈশোরেই মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। স্কুলের বইয়ের পাতায় নীল নদের তীরে মিসর সভ্যতা গড়ে ওঠার ইতিহাস পড়ে ‘নীল নদ’র নামটা হৃদয়ে গেড়ে বসল। নীল নদের জল আসলেই কি নীল..?’ এ প্রশ্নের উত্তর মনে মনে কতো খুঁজেছি!

স্থাপত্যকলায় পড়বার সময় মিশরের প্রাচীন স্থাপনার রহস্যে অভিভূত হয়েছি আর মনে মনে ভেবেছি- ‘একবার মিসর যেতেই হবে’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হুমায়ূন আমাকে মিসরীয় রাজকন্যা বলে ডাকতেন : শাওন

আপডেট সময় ০৫:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭