ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

কোন অস্বাভাবিক সরকার যাতে আর ক্ষমতায় না আসতে পারে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বলেছেন, বাংলাদেশে যেন আর কোনদিন সামরিক সরকার, অস্বাভাবিক সরকার, রাজাকারের সরকার ক্ষমতায় আসতে না পারে এ জন্য গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি-মহল-ব্যাক্তিকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ধর্মের নামে জনগণের মধ্যে ভাগাভাগি, রক্তারক্তি, খুনাখুনি, অশান্তির যে রাজনীতি করছে তা শুধু বর্জন না, সমূলে উৎপাটন করতে হবে’। ছাত্র-শ্রমিক সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ শাজাহান সিরাজের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় যুব জোট, জাতীয় শ্রমিক জোট, জাতীয় নারী জোটের নেতৃবৃন্দ শহীদ শাজাহান সিরাজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ শাজাহান সিরাজের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘শ্রমিক-গরীবের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সমাজতন্ত্রকে সংবিধানের পাতা থেকে জীবনের পাতায় প্রতিফলনের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে’।

তিনি বলেন, জঙ্গিবাদ দমন করে শান্তি স্থিতিশীলতা বজায় রাখা, যথা সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার জাতীয় রাজনৈতিক সংগ্রামের মধ্যেই শ্রমিক-গরীবের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামও এগিয়ে নিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, শওকত রায়হান, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সহ-সভাপতি সাইফুজ্জামান বাদশা, শাজাহান সিরাজ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, জাতীয় নারী জোটের সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, ঢাকা মহানগর পূর্ব জাসদের সধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবীব শামীম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোন অস্বাভাবিক সরকার যাতে আর ক্ষমতায় না আসতে পারে: ইনু

আপডেট সময় ০৩:৪৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭