ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দিল্লিতে এক তরুণীকে ৫ নাবালকের ধর্ষণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাঁচ দিন আগেই ভারতের রাজধানী দিল্লির শালিমার বাগের একটি পার্কে এক কিশোরীকে গণধর্ষণ করে তিন কিশোর। তার রেশ কাটতে না কাটতেই আবার গণধর্ষণ দিল্লিতে। এ বার জাহাঙ্গিরপুরীতে একটি আবর্জনার স্তূপের পাশে ২০ বছরের এক তরুণীকে গণধর্ষণ করল পাঁচজন। ধর্ষকরা প্রত্যেকেই নাবালক বলে মনে করা হচ্ছে।

বুধবার রাত ১০টা নাগাদ ওই আবর্জনার স্তূপের কাছে পাঁচ কিশোরের সামনে পড়ে যান ওই তরুণী। এরপর কাছেই এমসিডি অ্যাপার্টমেন্টের পিছনে ওই তরুণীকে টেনে নিয়ে গিয়ে একে একে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। চিৎকার করলে, বা কাউকে এ কথা জানালে তরুণীকে খুন করা হবে বলে হুমকি দেয় অভিযুক্তরা।

বৃহস্পতিবার দুপুরে এক প্রতিবেশীকে এই ঘটনার কথা জানান ওই তরুণী। এরপরই জাহাঙ্গিরপুরী পুলিশ স্টেশন অভিযোগ দায়ের করা হয়। তার মেডিকেল পরীক্ষা-নীরিক্ষা করার পর গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি রেকর্ড করা হবে। তাকে কাউন্সেলিং করছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি আসলাম খান জানিয়েছেন অভিযুক্তদের আটক করা হয়েছে।

তারা ধর্ষিতার পাড়াতেই থাকে এবং ধর্ষিতার পরিবারের পরিচিত। অভিযুক্তরা স্কুল-ড্রপ আউট, তারা ওই গারবেজ ডাম্পে পার্ট টাইম কাজ করত বলে জানা গিয়েছে। যদি দেখা যায় তারা সাবালক, তবে তাদের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

দিল্লিতে এক তরুণীকে ৫ নাবালকের ধর্ষণ

আপডেট সময় ০১:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭