ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

উকিল নোটিশে দুর্নীতির দায় এবং এর লজ্জা এড়িয়ে যেতে পারেনা: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, ‘উকিল নোটিশ প্রেরণ করে খালেদা জিয়া তথা বিএনপি তাদের দুর্নীতির দায় এবং এর লজ্জা কোনটাই এড়িয়ে যেতে পারেনা।’ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কতৃক আয়োজিত ‘খালেদা জিয়ার দুর্নীতির বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ তাঁর স্মৃতির উদ্ধৃতি টেনে বলেন, ‘আমাকে একজন গুরুজন বলেছিলো, কেউ যদি রাস্তায় ন্যাংটা হয়ে যায়, তাকে যদি কেউ কাপড় পরিয়েও দেয়, তবুও সে যে একবার ন্যাংটা হয়েছিলো, সেই লজ্জা যায় না। অতএব, আপনারা শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয়, পৃথিবীর মানুষের কাছে দুর্নীতির জন্য ন্যাংটা হয়ে গেছেন। যতোই কাপড় পরানোর চেষ্টা করুন, আপনাদের লজ্জা ঢাকবে না। সুতরাং এই উকিল নোটিশও পাঠিয়ে কোনো লাভ হবেনা।

তিনি আরো বলেন, আগে শুনতাম চোরের মায়ের বড় গলা। এখন দেখছি শুধু চোরের মায়েরই নয়, চোরের পাহারাদারদেরও বড় গলা। চোরের উকিলরা উকিল নোটিশ পাঠায়, আর চোরের পাহারাদারেরা টেলিভিশনে গলা ফাটায়।

বিএনপির নিকট প্রশ্ন রেখে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিকট উকিল নোটিশ কেনো? তাদের দুর্নীতির খবর তো বাংলাদেশ সরকার তদন্ত করে বের করে নি। এটি সৌদি সরকারের তদন্তের মাধ্যমে বিশ্ব মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ১১ জন গ্রেফতারকৃত সৌদি যুবরাজের, ২ জনের জবানবন্দিতে, খালেদা জিয়া ও তার পরিবারের দুর্নীতির কথা উঠে এসেছে। এমনকি, সৌদি আরব ছাড়া বিশ্বের আরো ১২টি দেশে তারেক রহমান তথা জিয়া পরিবারের বিনিয়োগের খবর বিশ্ব মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তাই, উকিল নোটিশ যদি পাঠাতেই হতো, বিশ্ব মিডিয়াগুলোতে উকিল নোটিশ পাঠালো না কেনো? তার মানে, বোঝাই যাচ্ছে, বিশ্ব মিডিয়ায় প্রকাশিত খবর সত্যি। শুধুমাত্র, জনগণের দৃষ্টি যাতে তাদের দুর্নীতির উপর থেকে সরিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করা যায়, তাই এই উকিল নোটিশ।

লন্ডনে তরেক রহমানের বিলাস বহুল জীবন যাপনের অর্থের উৎসের ব্যাপারে প্রশ্ন রেখেও তিনি বলেন, লন্ডনের বুকে প্রাসাদ সমান বাড়িতে বসবাস, দামী দামী গাড়িতে চলাফেরা, এমনকি বাংলাদেশ থেকে গৃহপরিচারিকা নিয়ে গিয়ে লন্ডনে কাজ করানো, এসবের যোগান কোথা থেকে আসে?

দুদকের দৃষ্টি আকর্ষণ করে সাবেক এই মন্ত্রী বলেন, দুদক দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। আমি দুদকের নিকট বিশ্ব মিডিয়ায় প্রকাশিত দুর্নীতিরও তদন্ত করার দাবি জানাচ্ছি। এবং সরকারের নিকটও এই অর্থ দেশে ফেরত আানার দাবি জানাচ্ছি।

বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকের পত্রিকায় প্রকাশিত এক বক্তব্যের প্রেক্ষিতে, আওয়ামীলীগ মুখপাত্র বলেন, আমরা তো আপনাকে ভদ্র মানুষ হিসেবেই জানি। ভদ্র মানুষের মুখে অভদ্রতা মানায় না। মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধে কথা বলার সময় আপনার শালীনতা হারিয়ে যাচ্ছে। সমালোচনা করুন, অসুবিধা নেই, তবে সেই সমালোনায় যেনো শালীনতা বা ভদ্রতা বজায় থাকে।

লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্হিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন হায়দার চৌধুরী মানিক, ব্যারিস্টার জাকির আহমেদ, ড: বলরাম পোদ্দার সহ আরো অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবির ও অনিয়মে বিপর্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস

উকিল নোটিশে দুর্নীতির দায় এবং এর লজ্জা এড়িয়ে যেতে পারেনা: হাছান

আপডেট সময় ১১:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭