ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

দুর্ঘটনায় পিছিয়ে গেল এভ্রিলের শ্যুটিং

আকাশ বিনাদন ডেস্ক:

একটি খণ্ড নাটকে অভিনয়ের কথা ছিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম ওরফে এভ্রিলের। ১৫ ডিসেম্বর নাটকের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু এর আগের দিন সড়ক দুর্ঘটনার শিকার হন এভ্রিল। এজন্য নাটকটির শ্যুটিং পেছানো হয়। চলতি মাসের শেষ দিকে নাটকটির শ্যুটিং হবে বলে জানা গেছে।

‘এমনো তো প্রেম হয়’ শিরোনামের ওই নাটকটি পরিচালনা করবেন জুনায়েদ বিন জিয়া। আহসান হাবিব সকালের রচনায় নাটকটিতে এভ্রিলের বিপরীতে কাজ করবেন সজল ও পাভেল ইসলাম।

নাটকে ডাক্তার স্নেহার চরিত্রে অভিনয় করবেন এভ্রিল। সাহিল ও স্নেহার সুখের সংসার। এর মাঝেই বিদেশ থেকে আসে স্নেহার বয়ফ্রেন্ড রিয়াদ। তার সঙ্গে গোপনে গোপনে দেখা করে স্নেহা। এটি কোনোভাবে মেনে নিতে পারে না সাহিল। এই নিয়ে স্নেহা ও সাহিলের মধ্যে শুরু হয় পারিবারিক অশান্তি। তারপর নাটকের গল্প অন্য দিকে মোড় নেয়।

নাটকে অভিনয় নিয়ে এভ্রিল বলেন, অনেক দিন এমন একটি নাটকের অপেক্ষায় ছিলাম। গল্পটি আমার মনের মতো। এখানে আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এছাড়া সজল ভাইয়ের ওপর আমি ছোটবেলায় ক্রাশ খেয়েছি। এই নাটকে তিনি অভিনয় করবেন জেনে আরও বেশি আনন্দিত হয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দুর্ঘটনায় পিছিয়ে গেল এভ্রিলের শ্যুটিং

আপডেট সময় ০৮:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭