ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝাল ঝাল ভাপা পিঠা

আকাশ নিউজ ডেস্ক:

ভাপা পিঠার নাম শুনলেই মিষ্টি গুড় আর নারকেলের লোভনীয় ঘ্রাণ নাকে চলে আসে? মজার ব্যাপার হলো ভাপা পিঠা শুধু মিষ্টি স্বাদেরই নয়, তৈরি করা যায় ঝাল স্বাদেরও। রইলো ঝাল ভাপা পিঠা তৈরির রেসিপি- আরও পড়ুন: মজাদার পোয়া পিঠা তৈরির সহজ উপায় উপকরণ: চালের গুঁড়া ৪ কাপ, লবণ আন্দাজমতো, ধনেপাতা কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি দুটি ও পেঁয়াজ কুচি একটি। আরও পড়ুন: সহজেই তৈরি করুন দুধ পুলি প্রণালি: চালের গুঁড়ায় লবণ ও পানি মেশান। এমন আন্দাজে পানি মেশান, যেন গুঁড়া ভেজা মনে হয় অথচ দলা না বাঁধে। পানি মেশানোর পর হাত দিয়ে চালের গুঁড়া মসৃণ করে চেলে নিন। যে পাত্রে পিঠা তৈরি করবেন তাতে গলা পর্যন্ত পানি দিয়ে ফুটতে দিন। পিঠা তৈরির জন্য ছোট ছোট দুটি বাটি ও দুই টুকরো পাতলা কাপড় নিন। বাটিতে গুঁড়া দিয়ে মাঝখানে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে আবার গুঁড়া দিয়ে বাটি ভরে সমান করে দিন। চাপ দেবেন না। এক টুকরা কাপড় ভিজিয়ে নিংড়ে বাটির গুঁড়া ঢেকে দিয়ে উল্টে পিঠা তৈরির পাত্রের মুখে বসান। বাটি সাবধানে তুলে নিয়ে কাপড় দিয়ে পিঠা ঢেকে দিন। কিছুক্ষণ পর কাপড়সহ পিঠা তুলে নিন। অন্য বাটিতে একইভাবে চালের গুঁড়া ভরে আবার পাত্রের মুখে বসান। প্রতিবার কাপড় ভিজিয়ে নেবেন। পিঠা তৈরি হয়ে গেলে ধনেপাতা কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঝাল ঝাল ভাপা পিঠা

আপডেট সময় ০১:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭