ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

এভ্রিলের নায়ক সজল

আকাশ বিনোদন ডেস্ক:

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র মুকুট হারানো জান্নাতুল নাঈম ওরফে এভ্রিল এবার নাটকে অভিনয় করতে যাচ্ছেন। এই নাটকে এভ্রিলের নায়ক হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করবেন জুনায়েদ বিন জিয়া।

সজল-এভ্রিল অভিনয় করবেন ‘এমনো তো প্রেম হয়’ শীর্ষক খণ্ড নাটকে। গেল ১৫ ডিসেম্বর নাটকের শুটিং হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। কারণ, শুটিংয়ের আগের দিন সন্ধ্যায় এভ্রিল সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন। নির্মাতা জিয়া বললেন, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর নাটকের শুটিং করা হবে।

এ প্রসঙ্গে এভ্রিল বলেন, অনেকদিন এমন একটি নাটকের অপেক্ষায় ছিলাম। গল্পটি আমার মনের মতো। এখানে আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এছাড়া সজল ভাই আমার ছোটবেলার ক্রাশ। এই নাটকে তিনি অভিনয় করবেন জেনে আরও বেশি আনন্দিত হয়েছি। আশা করছি আমাদের জুটির কাজ সবার ভালো লাগবে।

সজল অন্য নাটকের শুটিংয়ে বান্দরবন রয়েছেন। সেখান থেকে জানালেন, এই মাসেই শুটিং হবে। আমার শিডিউল মেলাতে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, এভ্রিল বেশ সম্ভাবনাময়ী। আশা করছি তার সঙ্গে কাজটি উপভোগ্য হবে।

সজল ব্যস্ত নাটক নিয়ে। তার অভিনীত ‘রান আউট’ ছবিটি মুক্তি পেয়েছে। এছাড়া ‘হারজিৎ’ নামের একটি ছবিতে মাহির সঙ্গে কাজ করছেন। ওই ছবির গান বাদে সব শুটিং শেষ। আগামী বছর বড় পর্দায় নতুন চমক দেয়ার আশা প্রকাশ করেছেন জনপ্রিয় এই অভিনেতা।

গেল ২৯ সেপ্টেম্বর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হিসেবে চট্টগ্রামের মেয়ে এভ্রিলের নাম ঘোষণা করা হয়। তারপর থেকে বিতর্কের সৃষ্টি হয়। জানা যায়, এভ্রিল বিবাহিত। আর বিবাহিত কেউ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তথা মিস ওয়ার্ল্ডের মঞ্চে অংশ নিতে পারবে না। তারপর অনেক যাচাইবাচাই শেষে প্রমাণ হয় সত্যি এভ্রিল বিবাহিত। তাকে সরিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ করা হয় জেসিয়া ইসলামকে।

সূত্র: জাগো নিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

এভ্রিলের নায়ক সজল

আপডেট সময় ১২:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭