ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রংপুরে ইসির ভূমিকা সন্তুষ্ট, তাদের ওপর আস্থা আছে: জাপা

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে দলের পক্ষ থেকে এই সন্তুষ্টির কথা জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম।

ইসির বর্তমান কার্যক্রম সম্পর্কে তাজুল বলেন, ‘নির্বাচন কমিশন এখন পর্যন্ত যা করল, যা করছে তাতে আমরা খুশি। তাদের ওপর আমাদের আস্থা আছে।’

ইসির উদ্দেশ্যে তিনি বলেন, ‘সারাদেশের মানু্ষ রংপুর সিটি করপোরেশনের দিকে তাকিয়ে আছে। এটা আপনাদের জন্য একটা এসিড টেস্ট এবং এই টেস্টে জয়যুক্ত হতে পারলে মানুষের আস্থা আপনাদের ওপর বাড়বে এবং থাকবে।’

কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কোনো অভিযোগ নেই। নির্বাচটা যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেটি জানিয়েছি। নির্বাচনে সাধারণত হঠাৎ করে প্রবলেমটা হয়। সেগুলো যাতে প্রথম থেকেই নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়টি তাদেরকে জানাতে এসেছি।’

এর আগে সিইসির কার্যালয়ে বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বৈঠক করে প্রতিনিধি দলটি। বৈঠকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম উপস্থিত ছিলেন।

বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, মেজর (অব.) মো. খালেদ আখতার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী শেখ ও মো. আশেকুল আমীনসহ আট সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে আজ দুপুর আড়াইটায় ইসি সংবাদ সম্মেলন করবে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু দৈনিক আকাশকে এ তথ্য জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গণতন্ত্র পুনরুদ্ধার

রংপুরে ইসির ভূমিকা সন্তুষ্ট, তাদের ওপর আস্থা আছে: জাপা

আপডেট সময় ০৯:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭