ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদা জিয়া-ইলদিরিম বৈঠকে বিএনপি ও সরকারের ভূমিকা নিয়ে আলাপ

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের রাজনীতি কেমন চলছে, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে সরকার ও বিএনপির ভূমিকা কেমন এসব নিয়ে বৈঠকে আলাপ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে দুই নেতার মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা কথা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, আসন্ন নির্বাচনে কী অবস্থা দাঁড়াবে, সে নির্বাচনে আমাদের ভূমিকা কী থাকবে, সরকারের ভূমিকা কেমন আছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার কী ভূমিকা পালন করছে- এ বিষয়গুলো নিয়ে পারস্পরিক আলোচনা হয়েছে।’

সাংবাদিকের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সসম্মানে তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়া এবং এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন বলে মনে করে তুরস্ক। এ ব্যাপারে তুরস্ক বিশ্বের অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে জানান তুর্কি প্রধানমন্ত্রী।রোহিঙ্গাদের কীভাবে তাদের নিজ দেশে নিরাপত্তার সঙ্গে ফেরত পাঠানো যায়, সে ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে তারা এখানে এসেছেন।

বৈঠকে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, ইনামুল হক চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবির ও অনিয়মে বিপর্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস

খালেদা জিয়া-ইলদিরিম বৈঠকে বিএনপি ও সরকারের ভূমিকা নিয়ে আলাপ

আপডেট সময় ১১:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭