ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী

রংপুর সিটি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিনভর নগরীর বিভিন্ন পাড়ায়-মহল্লায় চষে বেড়িয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। সে হিসেবে আজ মধ্যরাতে শেষ হবে সব ধরনের প্রচারণা। এমনকি বহিরাগতদের ছাড়তে হবে নির্বাচনী এলাকা।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে চার স্তরের নিরাপত্তাসহ নগরজুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ভোটগ্রহণ সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের খুঁজছে পুলিশ। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে পারে সে জন্য প্রয়োজনীয় সব নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থী-সমর্থকরা। মঙ্গলবার খুব সকালেই নগরীর রণচন্ডি এলাকায় প্রচারণায় যান জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। দুপুরে নগরীর সিটি বাজার পায়রা চত্বর এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু, আর বিএনপির প্রার্থী প্রচারণা চালান নগরীর মীরগঞ্জ এলাকায়।

রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক দৈনিক আকাশকে জানান, সিটির ভোটার নয়, এমন বহিরাগতদের সিটির বাইরে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে। হোটেল মোটেলে যাতে কোন প্রকার বহিরাগত রাতযাপন করতে না পারে সেজন্য চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

ডিআইজি বলেন, ভোটের আগে-পরে এমনকি ভোটের দিন যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের খুঁজছে পুলিশ। সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নগরীকে চারটি ভাগে ভাগ করে নেয়া হয়েছে। এরই মধ্যে নম্বরবিহীন দুইশ মোটরসাইকেল আটক করা হয়েছে।

নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে এমনটা দাবি করে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার দৈনিক আকাশকে জানান, ‘আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। এজন্য বৃহৎ পরিকল্পনা নেয়া হয়েছে।’

২১ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ১৯৩টি কেন্দ্রে ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন ভো

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির পর প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

রংপুর সিটি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে

আপডেট সময় ০১:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭