ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

গুজরাট ও হিমাচল প্রদেশে বিজেপির জয়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

টানা ষষ্ঠবারের মতো গুজরাট বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একই সঙ্গে উত্তর ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশেও জয়লাভ করেছে বিজেপি। সোমবার সকাল থেকে এই দুই রাজ্যের ফল গণনা শুরু হয়।

এনডিটিভির সর্বশেষ খবর অনুযায়ী, গুজরাটে মোট ১৮২ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৯৯টি আসন আর কংগ্রেসের দখলে ৮০টি। আর তিনটি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।

গতবার, অর্থাৎ ২০১২ সালে বিধানসভা নির্বাচনে ১১৫টি আসন পেয়েছিল বিজেপি। আর কংগ্রেস পেয়েছিল ৬১টি আসন। অন্যান্যরা পেয়েছে ২টি আসন। ফলে ষষ্ঠবারের জন্য ক্ষমতায় এলেও একটা অস্বস্তির কাঁটা থেকেই যাচ্ছে বিজেপির।

হিমাচল প্রদেশে প্রতি পাঁচ বছর অন্তর সরকারের পরিবর্তন ঘটে। এবারও তার ব্যতিক্রম ঘটছে না।৬৮ আসনবিশিষ্ট বিধানসভায় বিজেপি ৪৪ আসনে এগিয়ে, কংগ্রেস ২১টিতে। হিমাচল হারানোর ফলে দেশে কংগ্রেস শাসিত রাজ্যের সংখ্যা দাঁড়াল ৪-এ। কর্ণাটক, পাঞ্জাব, মেঘালয় ও মিজোরাম। পাঞ্জাব ছাড়া বাকি তিন রাজ্যে আগামী বছর ভোট।

জয়ের প্রতিক্রিয়ায় দিল্লির দলীয় প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্মীদের উদ্দেশে বলেন, ‘মধ্যবিত্তের প্রত্যাশা পূরণ করবে হবে নতুন সরকারকে। হিমাচল প্রদেশের মানুষ বিজেপিকে বিপুল সমর্থন করে এটা বোঝালেন, তারা অন্যান্য সরকারের অপশাসনে অত্যন্ত বিরক্ত। গুজরাটের জয় ব্যক্তিগতভাবে আমার কাছে আনন্দের। আমি প্রধানমন্ত্রী হওয়ার পরেও রাজ্যে আলাদা করে উন্নয়েনর ধারা বজায় ছিল। গুজরাটের রায়ও ঐতিহাসিক। আমি চলে যাওয়ার পরেও দলীয় কর্মীরা যেভাবে উন্নয়নের ধারাকে বজায় রেখেছেন তাতে তাদের ধন্যবাদ প্রাপ্য।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

গুজরাট ও হিমাচল প্রদেশে বিজেপির জয়

আপডেট সময় ১১:১৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭