ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মোদির দখলেই থাকছে গুজরাট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে টানা ষষ্ঠবারের মতো জয় পেতে যাচ্ছে বিজেপি। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বিধানসভার ভোট হচ্ছে তার রাজ্যে। এবারের নির্বাচনী প্রচারে তিনিই ছিলেন বিজেপির মুখ্য মুখ।

গুজরাট ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জিততে চলেছে বিজেপি। অন্তত কয়েক দফার গণনা এমনটাই ইঙ্গিত দিচ্ছে। জিতছেন ধরে নিয়েই সোমবার সকালে সংসদে ঢোকার মুখে সংবাদমাধ্যমকে ‘ভি’ দেখিয়েছেন মোদি।

সূত্রের খবর, ১৮২টি আসনবিশিষ্ট গুজরাট বিধানসভায় ১০৭টি আসনে এগিয়ে রয়েছেন ভূমিপুত্র নরেন্দ্র মোদি। তবে টানটান লড়াই জিইয়ে রেখেছে কংগ্রেসও। ৭৪টি আসনে এগিয়ে রয়েছে তাঁরা।

হিমাচল প্রদেশে ৪১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, কংগ্রেস লড়াই চালাচ্ছে ২৪টি আসনে এগিয়ে থেকে। মোদি অবশ্য একা নন, প্রাথমিক গণনার পর জয় নিয়ে আশাবাদী বিজেপির শীর্ষ নেতা রাজনাথ সিংও। তিনি সংসদে যাওয়ার আগে বলে যান, ‘গুজরাট ও হিমাচল- দুই রাজ্যেই বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে।’

গুজরাটে অগ্রগতির খবরে চাঙা বিজেপি। দলের শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সংসদ শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। গুজরাটের বিদায়ী মুখ্যমন্ত্রী বিজয় রূপানি শেষ পাওয়া খবরে রাজকোট পশ্চিম কেন্দ্রে ২১ হাজার ভোট এগিয়ে রয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, গুজরাটে বিজেপি এগিয়ে ১০০টি আসনে, কংগ্রেস ৭০টিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মোদির দখলেই থাকছে গুজরাট

আপডেট সময় ১০:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭