ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ পরীমনিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সেই এডিসি সাকলায়েনকে :স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান বাংলাদেশের বিমান খাতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী শিগগিরই শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীকে বিদায় জানাতে গিয়ে খাদে মাইক্রোবাস, নিহত নারী, আহত ৮

ষড়যন্ত্র ভেঙে শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে ষড়যন্ত্র চলছে সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার তাগিদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘সব ষড়যন্ত্র ভেদ করে আবার শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। তাহলে আমাদের এগিয়ে যাওয়া সার্থক হবে।’ আজ রবিবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারা দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনা জনগণের ভোটে আবার ক্ষমতায় আসবেন।’ এ সময় তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান। নির্বাচনে প্রার্থিতার প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারো প্রতি সহানভূতি থাকতেই পারে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার জন্য সবাইকে কাজ করতে হবে।’

মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জউদ্দীন হামিদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, স্থানীয় সংসদ সদস্য (ঝিনাইদহ-৩) নবী নেওয়াজ, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সাবেক এমপি সফিকুল আজম খান চঞ্চল, সাবেক এমপি পারভীন তালুকদার মায়া, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, সাবেক এমপি ময়নুদ্দিন মিয়াজীসহ অনেকে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের সার্কেলের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি জটিলতা নিরসন করে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিগগির তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে এবং শাস্তি নিশ্চিত করা হবে।

এ সময় ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ-৩ আসনের এমপি নবি নেওয়াজ, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজম আনার, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মেদ, জেলা প্রশাসক মো. জাকির হোসেন, ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান ছাড়াও কুষ্টিয়া, মাগুরা ও চুয়াডাঙ্গার পুলিশ সুপারসহ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কোটচাঁদপুরে ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সার্কেল অফিস ভবন উদ্বোধন করেন। এরপর মহেশপুরের খালিশপুরে বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের সঙ্গে মতবিনিময় ও মহেশপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০

ষড়যন্ত্র ভেঙে শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭